বিচার সেবা এখন আরও কাছাকাছি! ⚖️




বাংলাদেশ
লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি)-তে চলমান ৮১তম ফাউন্ডেশন ট্রেনিং কোর্সে
(FTC) সম্প্রতি “Orientation on Village Court” শীর্ষক একটি বিশেষ সেশন অনুষ্ঠিত হয়েছে।
এই সেশনে গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় সহজ, দ্রুত ও কার্যকর বিচারসেবা পৌঁছে দিতে
গ্রাম আদালতের ভূমিকা ও কার্যক্রম তরুণ সরকারি কর্মকর্তাদের সামনে বিশদভাবে তুলে ধরা
হয়।
সেশনে স্থানীয়
পর্যায়ে দ্রুত বিরোধ নিষ্পত্তি, সাধারণ মানুষের ন্যায়বিচারে সহজে প্রবেশাধিকার বৃদ্ধি
এবং গ্রাম আদালত সফলভাবে পরিচালনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের দায়িত্বের
নানা দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। তরুণ কর্মকর্তারা এই ওরিয়েন্টেশনের মাধ্যমে
তৃণমূল পর্যায়ে নাগরিক-কেন্দ্রিক জনবান্ধব বিচার ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে বাস্তবসম্মত
ও কার্যকর দিকনির্দেশনা লাভ করেন।