আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার গ্রাম আদালতের স্টল পরিদর্শন

গত ৮ মার্চ ২০২৬ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা গ্রাম আদালতের স্টল পরিদর্শন করেন। স্টলে মন্ত্রী মহোদয় গ্রাম আদালতের বিভিন্ন আইইসি উপকরণ পর্যবেক্ষণ করেন, মাননীয় মন্ত্রী মহোদয় গ্রাম আদালত সম্পর্কে জানতে চান যে গ্রাম আদালত কিভাবে পরিচালিত হচ্ছে । প্রকল্পের পক্ষ থেকে মন্ত্রী মহোদয় কে অবহিত করা হয় যে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিচারিক কার্যক্রম পরিচালিত হয়, স্থানীয় মোড়ল মাতব্বর ইউপি সদস্যগণ প্যানেল সদস্য হিসেবে মনোনীত হয়ে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রমে অংশগ্রহণ করে। সুযোগ্য জেলা প্রশাসক মানিকগঞ্জ মাননীয় মন্ত্রী মহোদয় কে অবহিত করেন যে গ্রাম আদালতের রায় কোর্টেও গ্রহণযোগ্য। অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এই প্রকল্পের মেয়াদ কাল সম্পর্কে জানতে চাইলে তাকে অবহিত করা যে এই প্রকল্প ২০২৮ সাল পর্যন্ত পরিচালিত হবে। একই দিনে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা প্রশাসনের সাথে এক মত বিনিময় সভায় মাননীয় মন্ত্রী মহোদয় বলেন, "যে কোন সংগঠনের নেতাকর্মীরা বিচার সালিশ করতে পারবেনা, স্থানীয় বিচার কার্যক্রম স্থানীয় মোড়ল মাতব্বর গণ্যমান্য ব্যক্তি ইউপি সদস্যদের নিয়ে গ্রাম্ আদালতের মাধ্যমে বিচারিক কার্যক্রম পরিচালনা করতে হবে"।